পূনর্বাসনের দাবিতে প্রাক্তন মাওবাদীরা ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে
দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লক সহ জেলার বিভিন্ন এলাকার ১৪১ জন প্রাক্তন মাওবাদী পূনর্বাসনের দাবিতে মেদিনীপুর শহরে এসে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক এর কাছে ডেপুটেশন জমা দেয়। প্রাক্তন মাওবাদীদের দাবি অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা সত্ত্বেও রাজ্য সরকার তাদের কর্মসংস্থান বা পুনর্বাসন এর জন্য কোন কিছুই ব্যবস্থা করেনি।
তাই তারা অসহায় অবস্থার মধ্য দিয়ে পরিবার-পরিজনদের নিয়ে দিন কাটাচ্ছেন ।তাই তারা পুনর্বাসন ও কাজের দাবিতে জেলাশাসক রেশমি কমল এর কাছে লিখিতভাবে স্মারকলিপি জমা দেন ।সেই সঙ্গে তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। প্রাক্তন মাওবাদীদের দাবি যেভাবে প্রতিদিন আদালতে আদালতে ছুটে যেতে হচ্ছে তাতে চরম হয়রানি হতে হচ্ছে।
যার ফলে তাদের আর্থিক সংকট দেখা দিয়েছে। তাই মামলা প্রত্যাহার করলে আমরা কোনোক্রমে বেঁচে থাকতে পারবো বলে তারা জানান।তাই সরকারের কাছে আমাদের আবেদন আমাদের পুনর্বাসন ও কাজ দেওয়ার পাশাপাশি মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা হোক। তাই তারা এক সঙ্গে মিলিত হয়ে ১৪১ জন জেলা শাসকের কাছে তাদের দাবি জানিয়েছেন ।জেলাশাসক রেশমী কমল প্রাক্তন মাওবাদীদের দাবিগুলি বিবেচনা করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
ছবি ; প্রতিকী

Post a Comment